Genesis Foundation

Genesis Foundation: মে দিবসে ‘নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক কর্মশালা

মে দিবসে ‘নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক কর্মশালা

জেনেসিস ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের দক্ষ ও পরিপূর্ণ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক সেশনের আয়োজন করা হচ্ছে।

ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি এসব সেশন প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা মানসিকতা, ব্যবসায়িক জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এরই ধারাবাহিকতায় মহান মে দিবস উপলক্ষে প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজন করা হয় একটি বিশেষ সেশন “নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক কর্মশালা।

সেশনটি পরিচালনা করেন তানভীর আহমেদ, প্রভাষক, ব্যবসায় প্রশাসন বিভাগ, জেড. এইচ. সিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। একইসাথে সেশনে উপস্থিত ছিলেন জেনেসিস ফাউন্ডেশনের শরীয়তপুর ব্রাঞ্চের স্বেচ্ছাসেবকেরা।

Genesis Foundation: মে দিবসে ‘নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক কর্মশালা
Genesis Foundation: মে দিবসে ‘নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক কর্মশালা