Genesis Foundation

Genesis Foundation: রাজাপুর চরে ‘আলোর পাঠশালা’ পরিদর্শন ও অগ্রগতি পর্যালোচনা

রাজাপুর চরে ‘আলোর পাঠশালা’ পরিদর্শন ও অগ্রগতি পর্যালোচনা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গম ও বিচ্ছিন্ন রাজাপুর চরে বছরের শুরু থেকে Genesis Foundation এবং It’s Humanity Foundation – IHF যৌথভাবে “আলোর পাঠশালা” নামে একটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্কুলটির পাঠদান কার্যক্রম, পরীক্ষা পরিচালনা এবং সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদল নিয়মিত ফিল্ড ভিজিট পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় প্রতিনিধিদল সম্প্রতি ‘আলোর পাঠশালা’ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, উপস্থিতি ও শিক্ষার মান নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

আমরা দেশের প্রতিটি সুবিধাবঞ্ছিত শিশুর শিক্ষা নিশ্চিতে প্রতীক্ষাবদ্ধ। সেই উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষাখাতে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণে আমরা কাজ করে যাচ্ছি।

Genesis Foundation: রাজাপুর চরে ‘আলোর পাঠশালা’ পরিদর্শন ও অগ্রগতি পর্যালোচনা
Genesis Foundation: রাজাপুর চরে ‘আলোর পাঠশালা’ পরিদর্শন ও অগ্রগতি পর্যালোচনা