জেনেসিস ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের দক্ষ ও পরিপূর্ণ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক সেশনের আয়োজন করা হচ্ছে।
ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি এসব সেশন প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা মানসিকতা, ব্যবসায়িক জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এরই ধারাবাহিকতায় মহান মে দিবস উপলক্ষে প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজন করা হয় একটি বিশেষ সেশন “নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক কর্মশালা।
সেশনটি পরিচালনা করেন তানভীর আহমেদ, প্রভাষক, ব্যবসায় প্রশাসন বিভাগ, জেড. এইচ. সিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। একইসাথে সেশনে উপস্থিত ছিলেন জেনেসিস ফাউন্ডেশনের শরীয়তপুর ব্রাঞ্চের স্বেচ্ছাসেবকেরা।


