Genesis Foundation

Genesis Foundation: গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু সচেতনতা বিষয়ক আলোচনা

গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু সচেতনতা বিষয়ক আলোচনা

তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণ ও প্রকৃতি রক্ষায় জেনেসিস ফাউন্ডেশন।দীর্ঘদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি গোপালগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্কুল ও কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ আয়োজনে সহযোগিতা করেছে স্থানীয় জেলা প্রশাসন।

আমরা বিশ্বাস করি, পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি টেকসই ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে তাদের আরও সচেতন, দায়িত্বশীল ও উদ্যোগী হয়ে উঠতে হবে।

এই লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনায় জেনেসিস ফাউন্ডেশন বদ্ধপরিকর।

Genesis Foundation: গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু সচেতনতা বিষয়ক আলোচনা
Genesis Foundation: গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু সচেতনতা বিষয়ক আলোচনা