নিজ হাতে স্বপ্ন বুনছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নারীরা। নিজেদের দক্ষতা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা এগিয়ে চলেছেন স্বাবলম্বী জীবনের পথে। জেনেসিস ফাউন্ডেশনের নারী ক্ষমতায়ন কর্মসূচির আওতায় তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের পাশাপাশি তারা গ্রহণ করছেন নকশিকাঁথা তৈরির বিশেষ প্রশিক্ষণ, যা তাদের ঐতিহ্যবাহী হস্তশিল্পের দক্ষতাকে আরও বিকশিত করে আয়ের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
আমাদের লক্ষ্য শুধু একটি দক্ষতা শেখানো নয়; বরং গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করা। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের পরিবারের পাশাপাশি সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।


