শরীয়তপুরের প্রত্যন্ত চর এলাকা রাজাপুর ইউনিয়নে অবস্থিত জেনেসিস ফাউন্ডেশনের ‘আলোর পাঠশালা’ স্কুল। এলাকাটির শিশুদের কাছে ঈদ বলতে শুধুই একটি সাধারণ ছুটির দিন যেদিন স্কুলে যেতে হবে না। সেখানে কখনো হয় না কুরবানী; কুরবানি ঈদের প্রকৃত আনন্দ যে গোশত খাওয়ায় সেটা তাদের জানা নেই।
তাই জেনেসিস ফাউন্ডেশন তাদের ঈদকে সুন্দর ও আনন্দময় করতে প্রত্যক পরিবারের কাছে পৌঁছে দিয়েছে কুরবানির গোশত এবং খ্যদ্যসামগ্রী সম্বলিত ঈদ উপহার।
জেনেসিস ফাউন্ডেশন প্রতি ইদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমাদের এই উদ্যোগুলোতে পরবর্তীতে যুক্ত হতে পারে আপনিও।


