Genesis Foundation

Genesis Foundation: নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট

নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট

Embassy of the Netherlands in Bangladesh, JAAGO Foundation Trust এবং Plan International Bangladesh সহযোগিতায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদে অনুষ্ঠিত হলো “জেন্ডার স্টেরিওটাইপ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট”। উদ্যোগটির বাস্তবায়নে ছিল জেনেসিস ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় সাংবাদিক, যুবসমাজের প্রতিনিধি এবং জেনেসিস ফাউন্ডেশনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে জেন্ডার বৈষম্য দূরীকরণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জেনেসিস ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শামসুল আলম রিফাত। সেশনটি পরিচালনা করেন ফাউন্ডেশনের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশনস, মোঃ ইমরান হাসান রাফিন।

নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণে একটি সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।