Genesis Foundation

Genesis Foundation: ‘আলোর পাঠশালা’ স্কুল পরিদর্শনে জেনেসিস ফাউন্ডেশন ও আইএইচএফ প্রতিনিধিদল

‘আলোর পাঠশালা’ স্কুল পরিদর্শনে জেনেসিস ফাউন্ডেশন ও আইএইচএফ প্রতিনিধিদল

শরীয়তপুরের প্রত্যন্ত চরাঞ্চল রাজাপুরে স্থাপিত ‘আলোর পাঠশালা’ স্কুল পরিদর্শন করেছে জেনেসিস ফাউন্ডেশন ও It’s Humanity Foundation – IHF এর প্রতিনিধিদল।

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সদস্য এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ, বিদ্যমান চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তাগুলো চিহ্নিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গুরুত্বের সঙ্গে শোনা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সময় কাটিয়ে তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে জানা হয়। চিহ্নিত সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

Genesis Foundation: ‘আলোর পাঠশালা’ স্কুল পরিদর্শনে জেনেসিস ফাউন্ডেশন ও আইএইচএফ প্রতিনিধিদল
Genesis Foundation: ‘আলোর পাঠশালা’ স্কুল পরিদর্শনে জেনেসিস ফাউন্ডেশন ও আইএইচএফ প্রতিনিধিদল