জেনেসিস ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল সুবিধাবঞ্চিত এতিমখানার শিশুদের পাশে দাঁড়ানোর মাধ্যমে। এরপর থেকে আজ পর্যন্ত আমরা দেশের শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ এবং জরুরি ত্রাণ সহায়তা ইত্যাদি নানা সেক্টরে উল্লেখযোগ্য অবদান রেখে চলছি।
প্রতিষ্ঠাকালীন স্মৃতিকে ধারণ করেই প্রতিবছরের মতো আজ একটি এতিমখানার শিক্ষার্থীদের সাথে সময় কাটানোর এবং খাবারের ব্যবস্থা করার মধ্যে দিয়েই জেনেসিস ফাউন্ডেশন পদার্পণ করলো অষ্টম বর্ষে।
একদিকে দীর্ঘস্থায়ী নানা প্রজেক্ট বাস্তবায়ন এবং অন্যদিকে মানবিক নানা কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে সামনে এগিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। আমাদের এই যাত্রায় পাশে থাকা সকল শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকদের প্রতি রইলো কৃতজ্ঞতা।


