উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (EDP) এর ১ম ব্যাচ ৮ মার্চ যাত্রা শুরু করে জেনেসিস ফাউন্ডেশনের Entrepreneur Development Programme (EDP)-এর আওতায় আয়োজিত তিন মাসব্যাপী সেলাই ও নকশিকাঁথা প্রশিক্ষণ সফলভাবে ৮ জুন সম্পন্ন হয়েছে।
গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে পরিচালিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সেলাই, পোশাক প্রস্তুতকরণ, নকশিকাঁথা তৈরি, প্যাটার্ন কাটিং, ফিনিশিং, গুণগত মান নিয়ন্ত্রণ, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, মূল্য নির্ধারণ এবং মৌলিক আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে তাদের দক্ষতা, উপস্থিতি, আগ্রহ এবং সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা করা হবে। যাতে তারা নিজস্ব উদ্যোগে আয়মুখী কার্যক্রম শুরু করতে পারেন।
জেনেসিস ফাউন্ডেশন বিশ্বাস করে একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। নারীদের সেই স্বপ্ন পুরণে ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


